ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় ব্যবসায়ীর ওপর মাদকসেবীর হামলা : দোকান বন্ধ করে প্রতিবাদ

খবর টি পড়েছেন : ১৮৫
পেকুয়ায় ব্যবসায়ীর ওপর মাদকসেবীর হামলা : দোকান বন্ধ করে প্রতিবাদ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া চৌমুহনীর পশ্চিম মাথায় প্রতিনিয়ত মাদক সেবীর হামলায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ করে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। ব্যবসায়ীরা বলেন, স্থানীয় মাদকসেবী ও নানা অপকর্মের হোতা মোখতার আহমদের ছেলে নুরুল আজিম প্রতিরাতেই মদ পান করে মাতলামী করে ব্যবসায়ীদের ওপর হামলা করে থাকে। বিনা কারণে ৬জুন দিবাগত রাত ৮টার দিকে ৪/৫জন ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এছাড়া প্রতিরাতে ওই মাদকসেবী বিনা কারণে কোন কোন ব্যবসায়ীর ওপর হামলা করে থাকে ও জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে এর প্রতিবাদে ৭জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পেকুয়া চৌমুহনীর মিয়া পাড়া অংশের প্রায় ৫০জন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ করে পরে সব ব্যবসায়ী পেকুয়া থানায় উপস্থিত হয়ে ওই মাদকসেবীর উৎপাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দোকানপাট বন্ধ করে ও থানায় অভিযোগ করায় ওই মাদকসেবী কয়েকজন ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। চৌমুহনীর ব্যবসায়ীরা বলেন, চৌমুহনী প্রশাসনিক এলাকা হওয়া সত্বেও প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। কয়েকজন মাদকসেবী প্রতিনিয়ত মাতলামী করে ব্যবসায়ী ও পথচারীকে অতিষ্ঠ করে তুলেছে।

মেধার স্বাক্ষর অব্যাহত থাকুক…..
পেকুয়ার টইটং এ ভোরের আলোর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Shamol Bangla Ads

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের অধিভূক্ত পি.এস.সি, জে.এস.সি, জেডিসি, এস.এস.সি ও দাখিল পরীক্ষায় ২০১৩ সলের জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের “ভোরের আলো” নামক একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। জানাযায়, গতকাল বিকাল ৪টার সময় টইটং ইক্বরা স্কুল মাঠে মাও.মুহাম্মদ উল্লাহ ফিরোজের সভাপতিত্বে ও ভোরের আলোর সাধারণ সম্পাদক আশহাদুল ইসলাম ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক ছিলে টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নুরুল আবছার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের অধ্যাপক আমিরুল মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্যাংকার নাছির উদ্দিন, টইট্ং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, টইটং ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বি.এ, এড. এনামুল হক, সংগঠনের সভাপতি আ.ন.ম তামজীদ, কৃতি শিক্ষার্থী সাইমা জান্নাত হেবা,মুহাম্মদ রাছিব। ভোরের আলোর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৪ ইং এর শিক্ষার্থীরা হলো, পি.এস.সি, মো.এহছান উল্লাহ, মো.আসাদ উল্লাহ, ফরহাদুল ইসলাম, মু.লাবিব বিন মোস্তাক, আয়াছ ইবনে আজিজ নাফিজ, মোশাররফ হোছাইন শাহেদ, শাকিল আহমেদ লিমন, মিজানুর রহমান, শাহিদুল ইসলাম, মো. শাহাজাহান, মোছাম্মৎ কুররাতুল আইন আনিকা। জে.এস.সিতে সাইমা জান্নাত হেবা, ফাহিম, জারিয়াতুল মোস্তফা, উম্মে হাবিবা, আসমাউল হোসনা, জেডিসিতে রুজিনা আক্তার, ইয়াছমিন আক্তার, সরওয়ার আজম, মিজানুর রহমান, ছানাউল্লাহ, ফয়সাল করিম, ওমর সাজ্জাদ, রেজাউল আজিম, ওবাইদুল করিম, এস.এস.সিতে মিছবাহ উদ্দিন আসিফ, আমির হোছাইন, ফজিলাতুন্নেছা, মো.রাছিব, তানজিনা ইয়ারুবা তনি, দাখিলে জেসমিন আক্তার, উম্মে হানি জবা, কামরুন্নাহার হিরা, রায়হান উদ্দিন, নুরুল ইসলাম। বক্তারা বলেন, ছাত্রদের সংগঠন “ভোরের আলোর” এ উদ্যোগ সত্যিই প্রশংসার। কৃতি শিক্ষার্থীদের সম্মান দেয়ার মাধ্যমে আরো কৃতি শিক্ষার্থীর জন্ম নিবে এ প্রত্যাশা সবার। শিক্ষার্থীদের উদ্যেশ্যে বক্তারা বলেন, কৃতিত্বের এ স্বাক্ষর অব্যাহত রাখার দায়িত্ব তোমাদের আবারো তোমাদের সাথে দেখা হবে কৃতি শিক্ষার্থীর মঞ্চে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুধু পুলিশই নয়, সকলের সম্মিলিত উদ্যোগে অপরাধ নির্মুল… পরবর্তী সংবাদ দেবিদ্বারে এক অজ্ঞাত প্রতিবন্ধী ছেলে পাওয়া গেছে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads