ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইল ফোনে মিসকল নিয়ে সংঘর্ষ : আহত ১৫

খবর টি পড়েছেন : ১৮৭
মোবাইল ফোনে মিসকল নিয়ে সংঘর্ষ : আহত ১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল ফোনে মিসকল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর পুর্ব পাড়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানায়, গত শুক্রবার গভীর রাতে টেকিরচর পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের মোবাইল ফোনে একই গ্রামের জিয়াউদ্দিন বার বার মিসকল দেয়। পরদিন শনিবার দুপুরে আবারো জিয়াউদ্দিন নজরুল ইসলামের মোবাইলে মিসকল দিলে নজরুল ফোন করে অযাচিত মিসকলের কারণ ও তার পরিচয় জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে শনিবার রাত ১০টায় জিয়াউদ্দিন ও তার পক্ষের লোকজন নজরুলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় উভয় পক্ষের নারী-পূরুষসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ফাতেমা ও এরশাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং কাউসার, সজিব, নুর উদ্দিন, হুরেনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়।

গফরগাঁওয়ে আবারো মোবাইল ফোনে চিকিৎসককে চাঁদা দাবী, হত্যার হুমকি

Shamol Bangla Ads

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসককে দূর্বৃত্তরা মোবাইল ফোনে চাঁদা দাবী করে অহরহ হত্যার হুমকি দিচ্ছ। বিপন্ন চিকিৎক থানা পুলিশকে বিষয়টি অবহিত করলেও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিজের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। গত দুই সপ্তাহের ব্যবধানে দুজন চিকিৎসকে মোবাইল ফোনে চাঁদা দাবী করে হত্যার হুমকি দেয় দূর্বৃত্তরা। গত শনিবার বিকালে ও রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা গ্রামীণ ফোনের নম্বর থেকে কয়েক দফা ফোন করে ওই ডাক্তারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে।
এর পূর্বে গত ২৫মে অজ্ঞাত সন্ত্রাসীরা বাংলালিংক নম্বর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজীকে একইভাবে ৫লাখ টাকা চাঁদাদাবী করে। দাবীকৃত টাকা না দিলে তাকেসহ তার বাসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এ ঘটনায় ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজী গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, সন্ত্রাসীদের হুমকিতে ডাক্তাররা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভোগছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় পল্লী চিকিত্সক অপহৃত পরবর্তী সংবাদ বাবুগঞ্জে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads