ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় পল্লী চিকিত্সক অপহৃত

খবর টি পড়েছেন : ১৮১
চুয়াডাঙ্গায় পল্লী চিকিত্সক অপহৃত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার নয়মাইল থেকে সবুর আলী (৩৫) নামে এক পল্লী চিকিত্সককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে অপহরণ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে সবুর আলী মোটরসাইকেল বিক্রয় করার জন্য বদরগঞ্জ বাজারে যায়। এরপর তিনি সন্ধ্যায় মোটরসাইকেল গেরেজে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভ্যানে করে নয়মাইল পৌঁছান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
সবুর আলীর দাদা হাজী আব্দুল বারী মাস্টার জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপহরণ করা হতে পারে। এর আগে গত শুক্রবার রাতে সবুরকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা।
সিন্ধুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মফিজল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে পুলিশ সারারাত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমতলীতে ওয়াশ বিষয়ক কর্মশালা পরবর্তী সংবাদ মোবাইল ফোনে মিসকল নিয়ে সংঘর্ষ : আহত ১৫

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads