বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্র্রতিনিধি : ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইনশৃংখলা ও মাসিক সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ মোঃ দবিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতা জুলফিকার আলী, পাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিলুর রহমান, চাড়োল ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, আমজাখোর ইউপি চেয়ারম্যান শৈখ আইয়ুব আলী, ভানোর ইউপি চেয়ারম্যান অপূর্ব কুমার রায় চৌধুরী, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, নাগরভিটা বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্প কমান্ডার সুবেদার শহীদুল্যাহ, পাড়িয়া বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম বক্তব্য রাখেন।
সভায় আলহাজ্জ মোঃ দবিরুল ইসলাম এমপি বলেন, সীমান্ত এলাকায় নিরিহ মানুষকে আটক করে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানোর অভিযোগ উঠেছে।এতে করে এলাকার আইনশৃংখলা চরমভাবে বিঘ্ন ঘটায় জরুরী ভাবে মাসিক আলোচনা সভা ডাকার আয়োজন করা হয়। তিনি আরো বলেন, যারা প্রকৃত মাদক ও চোরাইকারবারীর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমাদের মতো জনপ্রতিনিধির কোন আপত্তি থাকবেনা। অপরদিকে সীমান্ত এলাকায় যদি কোন নিরিহ মানুষকে আটক করে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানো হয় তাহলে জনগণের কাছে জবাব দিতে হবে। তাই এলাকার শান্তি শৃংখলা রক্ষায় সকলের একান্ত সহযোগিতার প্রয়োজন।
উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা শহরের হাট সেটটি দির্ঘদিন ধরে অবহেলিতভাবে পরে রয়েছে সেটি জমজমাট করে তুলার তোলার পাশাপাশি উপজেলা পরিষদের টোল আদায় করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন বলেন-মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সকলে সহযোগিতার প্রয়োজন। তাই সকলকে এ কাজে এগিয়ে আসতে হবে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, চোরাচালান মাদকদ্রব্য ও জুয়া খেলা প্রতিরোধে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে । তিনি আরো বলেন, অত্র থানায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। এলাকায় মোটরসাইকেল চুরি, মাদক ব্যবসা ও জুয়াখেলা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এজন্য বিজিবি ও থানা পুলিশের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। এদিকে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ গত ৬ জুন রাত সৌয়া ২ টায় উপজেলার ধনতলা ইউনিয়নের ধনতলা চাঁনপুকুর গ্রামের সইদুল হকের ছেলে আজহার আলীর বাড়ীতে অভিযান চালালে এসময় আশেপাশের লোকজন উপস্থিতিতে কোন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে এলাকাবাসী জানিয়েছে। কিন্তু আজহার আলীর বাড়ীর খরির ঘর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিনি আরো বলেন, কাউকে যেন বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয় সেজন্য তিনি উক্ত বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন।
পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রিয়াজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ।
বালিয়াডাঙ্গীতে ডলোচুনের গুণাগুন নিয়ে মুগডাল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মাটির অম্লত্ব দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ এর এফপিবি প্রকল্পের আয়োজনে সোমবার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া মহিলা কৃষক মাঠ স্কুলে মুগডাল শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এহসানুল হক। প্রধান অতিথি প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে ডলোচুনের গুণাগুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ডলোচুনের ১০ শতাংশ প্রদর্শনী প্লটের ৫ শতাংশ চুনয্ক্তু প্লটে ৫ শতাংশ প্লটের চেয়ে শটির পরিমাণ বেশী, পডের মধ্যে দানার পরিমাণ বেশী ও আকারে পুষ্ট।
মাঠ দিবস অনুষ্ঠানে আলোচনা সভায় আরডিআরএস বাংলাদেশ বড়বাড়ী ইউনিয়ন ফেডারেশন সেক্রেটারী বদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- এফপিবি প্রকল্পের ম্যানেজার শস্য খন্দকার মোঃ মাসুদ হাসান, মাঠ প্রশিক্ষক মোঃ ফারুক মন্ডল ও আইনুল হক । মাঠ দিবসে উপস্থিত ছিলেন-এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীগণ।
উক্ত পদর্শনী প্লটের কৃষাণী রেবেকা বেগম বলেন, আরডিআরএস বাংলাদেশ থেকে ২০ কেজি ডলোচুন নিয়ে প্রাথমিকভাবে পদর্শনী প্লট করি। এতে গত বারের চেয়ে এবার মুগডালের অধিক ফলন হয়েছে।



















