ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৬৭
ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Las_Uddar-23ভোলা প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে গলায় ফাঁস দেয়া ইয়াছমিন (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরফ্যাশনের নুরাবাদের মৃত আবু জাহেরের মেয়ে ইয়াছমিনের সাথে একই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের সৈয়দ আহমেদের ছেলে মোঃ আলীর সাথে ২/৩ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শনিবার বিকালে স্বামী-স্ত্রী ঝগড়া করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে ইয়াছমিন শাড়ি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন। এ অবস্থা দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ রাতেই থানায় নিয়ে যায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, পুলিশ সংবাদ পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলায় ব্র্যাক ব্যাংকে সুরঙ্গ কেটে ডাকাতির চেষ্টা পরবর্তী সংবাদ আগৈলঝাড়ায় নির্মাণ শেষ না হতেই বক্স কালভার্ট ভেঙ্গে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads