ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় ব্র্যাক ব্যাংকে সুরঙ্গ কেটে ডাকাতির চেষ্টা

খবর টি পড়েছেন : ২০৫
ভোলায় ব্র্যাক ব্যাংকে সুরঙ্গ কেটে ডাকাতির চেষ্টা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Bhola Pic -08-06-14ভোলা প্রতিনিধি :  ভোলা শহরের প্রাণ কেন্দ্র বাংলাস্কুল মোড় এলাকার ব্র্যাক ব্যাংকে সুরঙ্গ কেটে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে।
ডাকাত দল ব্যাংকের ভেতরের সীমানা প্রাচীর কেটে সুরঙ্গ করে প্রবেশ করলেও টাকা পয়সা নিতে পারেনি। রোববার ভোরে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ও সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
ব্যাংকের কর্মকর্তা সূত্রে জানা গেছে, রাতের যে কোনো এক সময় একদল ডাকাত ব্যাংকের মূল ভবনের সীমানা প্রচীর কেটে একটি সুরঙ্গ তৈরি করে ব্যাংকের ভেতরে ঢোকে।
এর পর ব্যাংকের লকাপ ভাঙার চেস্টা করলেও সেটি ভাঙতে পারেনি তারা। ফলে কোনো টাকাও নিতে পারেনি। সকালে অফিস টাইমে কর্মকর্তারা ব্যাংকে এসে ডাকাতির বিষয়টি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে।  এ ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
এ ব্যাপারে ব্যাংকের হেড অব সার্ভিস অ্যান্ড কমিউনিকেশন অফিসার জিসান কিংসুক হক  বলেন, রাতে ব্যাংকে দুইজন নিরাপত্তা কর্মী ছিলো, এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে আমাদের সন্দেহ। এ বিষয়ে পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রাতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলো তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ ব্যংকের দুই নিরাপত্তা কর্মী জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এদিকে, দুপুর পৌনে ১২টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক সব কাজ বন্ধ ছিলো।  প্রায় ৩ হাজার গ্রাহক রয়েছে ব্যাংকটির এতে ভোগান্তিতে পড়েন  গ্রাহকরা। ২০১০সালের দিকে ভোলায় শহরে ব্যাংকটি স্থাপন করা হয় ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলায় প্রতিবন্ধী স্কুলের পরিচালক নিখোঁজ পরবর্তী সংবাদ ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার