রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার আব্দুল মোনফের ন্ত্রী জান্নাত আরা (৬০) ও দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে শাহাব উদ্দিন (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার (৭ জুন) সকাল ১০ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা বাজার এলাকায় কক্সবাজারমুখি দ্রুত গামী ঢাকা মেট্্েরা গ ৩৫-৬০২১ নাম্বার প্রাইভেট কাররের চাকা হঠাৎ পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জান্নাত আরাকে চাপা দিয়ে ঘটনাস্থলে সে প্রান হারান। এসময় প্রাইভেট কারটি ষ্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি সিএনজি গাড়ীকের ধাক্কা দেয়। এদিকে ৬ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর চেইন্দা এলাকায় সকালে রাস্তা পারাপারের সময় ডাম্পারের চাপায় শাহাব উদ্দিন নামের এক স্কুলছাত্র মারা যান। রামু তুলাবাগান হাইওয়ে থানার দারোগা আব্দুল সামাদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন।



















