ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে সমালোচনার জবাব দেয়া হবে : আমু

খবর টি পড়েছেন : ১৮২
বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে সমালোচনার জবাব দেয়া হবে : আমু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

amir-hossain-amuশ্যামলবাংলা ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেয়া হবে। তিনি ৭ জুন শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনের হোম টাউন (এসি) মার্কেটে ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্ধোধন শেষে ওইকথা বলেন। এসময় তিনি বলেন, কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে বাজেট নিয়ে বিএনপির সকল সমালোচনার জবাব দেয়া হবে।
শিল্পমন্ত্রী বলেন, বাজেট নিয়ে তারা সমালোচনা করবে, সেটাই তাদের কাজ। তারা সমালোচনা করবে, আমরা কাজের মাধ্যমে সে সমালোচনার জবাব দেব।
সংগঠনের সভাপতি মো. সাহিদুর রহমান সাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বর্তমানে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ শুধু মোটর যান অ্যাসেম্বল (সংযোজন) করে থাকে। তারা যাতে শুধু সংযোজন নয়, মোটর গাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগে মোটর যানের সকল যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হতো। এখন দেশেও গাড়ির অনেক যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে উন্নত স্পেয়ার পার্টস তৈরি করা না গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে না। তাই দেশের শিল্পায়নের সাথে স্পেয়ার পার্টস তৈরির সক্ষমতার বিষয়টি ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে। স্পেয়ার পার্টসের তৈরিসহ সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরবর্তী সংবাদ গফরগাঁওয়ে নসিমনের চাপায় ৫ শিক্ষার্থী আহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads