ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে হল থেকে ছাত্র নিখোঁজ!

খবর টি পড়েছেন : ২০৩
বাকৃবিতে হল থেকে ছাত্র নিখোঁজ!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BAU Student Hanif Pic2আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র আবু সিদ্দিক হানিফ গত বৃহস্পতিবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। হানিফের গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের বানিয়াডাঙ্গি উপজেলায়। সে ভেটেরিনারি অনুষদের ২য় বর্ষের ছাত্র।

Shamol Bangla Ads

জানা গেছে, গত বৃহস্পতিবার কাউকে কিছু না জানিয়ে তার হল হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে বের হয়ে যায় হানিফ। এসময় সে সকলের উদ্দেশ্যে চিঠি লিখে গেছে, সাথে রেখে গেছে তার ব্যবহৃত মোবাইল ফোন।
চিঠিতে হানিফে লিখেছে, ‘আমার জীবনে এরকম ঘটনা ঘটে যাবে কল্পনা করিনি। আমার মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। পড়াশুনার দিকে একটুও মনোযোগ দিতে পারছি না। আমার দ্বারা পড়াশুনা হবে না। আমি নিজেকে স্থির রাখতে পারছি না। সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি হল থেকে চলে যাচ্ছি, জীবনে আর ফিরে নাও আসতে পারি’।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন হানিফের মা শাহেদা খাতুন। অন্যদিকে যেকোন মূল্যে সন্তানকে ফেরত চান হানিফের বাবা খতিবুদ্দিন।
এদিকে হানিফের নিখোঁজের ব্যাপারে হল প্রভোষ্ট মো: সাইফুল ইসলাম জানান, ‘আমরা প্রশাসনের সহায়তায় সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েছি। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোমস্তাপুরে খাটের চিপায় পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ যমুনা সার কারখানায় খোলা আকাশের নীচে ত্রিফলে ঢাকা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads