নুর মোহাম্মদ, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার সোবহাননগর কলোনী মহল্লায় খাটের চিপায় পড়ে ৭ মাস বয়সী শিশুর মৃত্য হয়েছে।

জানা যায়, সোবহাননগর কলোনী মহল্লায় আনারুল ও তার ৭ মাস বয়সের ছেলে সকালে খাটের উপর ঘুমিয়ে ছিল। তার মা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে গেলে ঘুমন্ত অবস্থায় দেওয়ালের ফাকে খাটের চিপায় শিশুটি পড়ে গেলে গলা আটকে নিশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায়। শিশুটি মৃত্যর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















