ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় শালবাগান থেকে গাছ লুট : সন্ত্রাসীদের গুলি বর্ষণ

খবর টি পড়েছেন : ১৮৮
পেকুয়ায় শালবাগান থেকে গাছ লুট : সন্ত্রাসীদের গুলি বর্ষণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জাধীন টইটং বন বিটের অধীনে এক মাত্র শালবন থেকে বড় আকারের ৩টি প্রায় লাখ টাকা মূল্যে গাছ লুট করে নিয়ে গেছে বনদস্যূরা। এসময় গাছ রক্ষা করতে বনবিভাগের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা ৩/৪ রাউন্ড গুলি বর্ষণ করে বনবিভাগের লোকজনকে পাল্টা ধাওয়া দিয়ে গাছ গুলো নিয়ে যায়। জানাযায়, ৫মে সন্ধ্যা ৭টার দিকে টইটং এর আলোচিত দা বাহিনীর নাছির প্রায় শতাধিক লোকজন নিয়ে টইটং বনবিটের অধীনে বটতলী জুমপাড়ার প্রায় ৪৫ বছরের পুরনো শালবনে হানা দিয়ে বিশাল আকৃতির ৩টি গাছ কেটে নিয়ে যায়। এব্যাপারে টইটং বিট কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, আওয়ামীলীগ বি.এন.পি অনেক লোকজনকে ফোন করে সহায়তা চাওয়া হয়েছে কেউ সহায়তা না করায় মাত্র ৩জন লোক নিয়ে শতাধিক সন্ত্রাসীদের সাথে ঠিকতে না পেরে গাছ গুলো রক্ষা করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, গাছের কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে বাকী অংশ গুলো উদ্ধারের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, টইটং বাজারের পাশে দা বাহিনীর নাছির তার নির্মাণাধিন বসতঘরে ব্যবহারের জন্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ওই শালবাগানে হানা দিয়ে গাছ গুলো লুট করে নিয়ে আসায় স্থানীয় লোকজন ভিলেজার হেডম্যান কেউ সাহস করে উদ্ধার করতে আসেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাবতলী পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন… পরবর্তী সংবাদ সমুদ্রে গোসল করতে নেমে রামুর স্কুলছাত্র নিখোঁজ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads