মোঃ আমিনুর ইসলাম,গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলী পৌরসভার উপ-নির্বাচনে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ও রির্টানিং অফিসার মনিরা সুলতানার কাছে উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদের উপস্থিতিতে মেয়র পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র ও যুবদলনেতা সাইফুল ইসলাম সাইফ জমাদানের সময় তার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দৌলতজ্জামান সরকার, বিএনপিনেতা জাহাঙ্গীর আলম, তোতা মিয়া, মন্টু মিয়া, মফিজ পাইকার, রফিকুল ইসলাম, সাইদুল, আনোয়ার হোসেন, চঞ্চলসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ভোটার বৃন্দ। উপজেলা আঃ লীগ মনোনিত প্রার্থী আজিজার রহমান পাইকার মেয়রপদে মনোনয়ন পত্র জমাদিয়েছে। এসময় তারসাথে উপজেলা আঃ লীগের সভাপতি এএইচ আজম খান, সহসভাপতি আব্দুস সালাম ভোলন, যুগ্ম সম্পাদক আব্দল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, হযরত আলী হিরন, সাব্বির হাসান জাফরু, পিপুল, রোহনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।



















