ads

শুক্রবার , ৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে

খবর টি পড়েছেন : ১৭৪
মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Evt1তাপস চন্দ্র সরকার :  কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হচ্ছে। মুরাদনগর বাজার থেকে গোমতী বেরী বাঁধ হয়ে ভুবনঘর-দড়িকান্দি রাস্তার পাশে বেশীর ভাগ বখাটে ছেলেদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইভটিজিং ও প্রাণের ভয়ে তাঁদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। ফলে মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান- এ সব বখাটেদের ভয়ে অনেক মেধাবী মেয়েরা লেখা-পড়া ছেড়ে দিয়েছে। ফলে ওই এলাকার মেয়েরা লেখা-পড়া থেকে একটু পিছিয়ে রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। অন্যথায় অচিরেই বন্ধ হয়ে যাবে ওই এলাকার শত শত মেয়ের লেখা-পড়া। যার ফলে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে ওই এলাকার মেয়েরা। তারা আরো বলেন, বিশেষ করে ভুবনঘর ও দড়িকান্দি গ্রামের সংখ্যালঘু স¤প্রদায়ের মেয়েরা প্রতিনিয়ত ইভটিজিং এর শিকার হচ্ছেন। এ ব্যাপারে  শীঘ্রই জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
সরেজিমন ঘুরে জানা যায়- স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়–য়া মেয়েরা স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় বখাটে ছেলেরা রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এবং তাঁদেরকে প্রেম নিবেদন করেন। আরও জানা যায়- ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মেয়েরা ইভটিজিংয়ের ভয়ে বোখরা পরে প্রতিদিন স্কুল-কলেজে আসা-যাওয়া করেন। নিরাপত্তাহীনতায় ভোগছেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মেয়ে সন্তানরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে স্বামী ও… পরবর্তী সংবাদ বাজেট লক্ষ্যবিলাসী : সিপিডি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads