তাপস চন্দ্র সরকার, কুমিলা প্রতিনিধি : ২০১৪ সালের এপ্রিল ও মে মাসে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, চোলাইমদ, হুইস্কি ও ইয়াবা উদ্ধার সহ ২১টি মামলা দায়ের করে দেবিদ্বার থানা পুলিশ। এসময় মাদক সেবনকারী, পাঁচারকারী ও ব্যবসায়ীর সাথে জড়িত থাকার অভিযোগে ২৯জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এছাড়া মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ১৩জনকে সাঁজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
থানা সূত্রে, গত ২ মাসে থানার এস.আই শাহ কামাল আকন্দ(বর্তমানে ডিবি’তে), সাইদুর রহমান, নুরুল ইসলাম মজুমদার, রোকেয়া খানম, গোলাম কিবরিয়া সহ অফিসারবৃন্দ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, সাড়ে ১৫ লিটার চোলাই মদ, ৬৩ বোতল হুইস্কি, ২৯ বোতল ফেনসিডিল ও ১২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক সেবন ও ব্যবসায়ী ২৯জন কে গ্রেফতার করে। এছাড়া মে মাসে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস.আই শাহ কামাল আকন্দ উপজেলার এলাহাবাদ ইউপি এলাকা থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।
মে মাসে গোপন সংবাদের ভিত্তিতে আটক মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত ১৩জনকে – কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার খাইয়ার মালু মিয়ার ছেলে শাহজাহান(২১দিন), আঃ রহমানের ছেলে রুহুল চান(২১দিন), সোয়া মিয়ার ছেলে বিল্লাল হোসেন(১৫), ভিংলাবাড়ির ডাঃ ওয়াদুদের ছেলে মঞ্জুরুল আহসান(৩মাস), বড়শালঘর মালন মিয়ার ছেলে মহিউদ্দিন(২বৎসর), রসুলপুর আশ্রাব আলীর ছেলে শহিদ মিয়া(৭দিন), এলাহাবাদ ঝারু মিয়ার ছেলে জহিরুল(২১দিন) ও ধনু মিয়ার ছেলে মিজান(৭দিন), মুরাদনগর উপজেলার কাজিয়াতল ছানাউল্লার ছেলে অলি(৬মাস) ও মোহাম্মদপুর সুলতানের ছেলে শিক্ষক রফিউদ্দিন ভূইয়া(১বৎসর), বুড়িচং উপজেলার কংশনগর আবু মুছার ছেলে রিয়াদ হোসেন(২১দিন), পশ্চিম সিংহ রমিজ উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন(২১দিন) ও আবিদপুর শাহ আলমের ছেলে মাহফুজুল আলম(২১দিনের) মেয়াদে সশ্রম কারাদন্ড প্রদান করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, দেবিদ্বার থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে থাকাকালীন ২বছরের জন্য জাতি সংঘ মিশনে অংশগ্রহন করি। মিশন শেষে গত ১৮/০৩/১৪ইং তারিখে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে থানায় যোগদান করি। মাদক বিরোধী অভিযান শুরু করে এপ্রিল মাসে ১২কেজি গাঁজা, ২০ বোতল হুইস্কি, ৩৬ পিচ ইয়াবা ও ২৪বোতল ফেন্সিডিল উদ্ধার ও ১৫জনকে গ্রেফতার সহ ১০টি মামলা দায়ের হয়। মে মাসে সাড়ে ১৫লিটার চোলাইমদ, সাড়ে ৩কেজি গাঁজা, ৪৩ বোতল হুইস্কি, ৫ ফেন্সিডিল, ৮৫পিচ ইয়াবা উদ্ধার ও ১৪জনকে গ্রেফতার সহ ১১টি মামলা দায়ের হয়। এছাড়া ভ্রাম্যমান আদালতে ১৩জনকে সাজা প্রদানের কারণে থানার অজ্ঞাত মাদক সেবীরা এখন পার্শ্ববর্তী থানা এলাকায় ভিড় করছে বলে বিশ্বস্থ সূত্রে জানতে পারি।



















