মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন

খবর টি পড়েছেন : ১৯৭
মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধা-সংসদমধুখালী (ফরিদপুর) সংবাদদাতা  : বুধবার মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনে দুটি প্যানেলের অংশ গ্রহনের মধ্যদিয়ে খুরশীদ-কাশেম প্যানেল (কলস প্রতীক )ও ওহাব-মতিয়ার (হাতি প্রতীক) প্যানেলের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ নির্বাচনে খুরশীদ-কাশেম পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন। মোট ৩৪৮ ভোটারের মধ্যে ৩২৩ জন মুক্তিযোদ্ধা ভোটার সরাসরি তাদের ভোট প্রদান করেন। কমান্ডার পদে নির্বাচত হয়েছেন মো. খুরশীদ আলম প্রাপ্ত ভোট ১৭৪, ডেপুটি কমান্ডার আবুল কাশেম মৃধা প্রাপ্ত ভোট ১৪৪। সহকারি কমান্ডার (সাংগঠনিক) আব্দুস সালাম প্রাপ্ত ভোট ১৬৩, সহকারি কমান্ডার (সমাজকল্যাণ) আকিদুল ইসলাম প্রাপ্ত ভোট ১৪৭, সহকারি কমান্ডার ( তথ্য ও প্রচার) শাহ্ মো. শফিউল ইসলাম প্রাপ্ত ভোট ১৫৪, সহকারি কমান্ডার (অর্থ) মো. আকমাল হোসেন প্রাপ্ত ভোট ১৫৪, সহকারি কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতিক) মো. সিরাজুল ইসলাম প্রাপ্ত ভোট ১৫২, সহকারি কমান্ডার (দফতার ও পাঠাগার) শচীন্দ্র নাথ বিশ্বাস প্রাপ্ত ভোট ১৫০, সহকারি কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ) মো. নুরুল ইসলাম প্রাপ্ত ভোট ১৫১, কার্যকরী সদস্য হিসেবে মোক্তার হোসেন প্রাপ্ত ভোট ১৫৯ এবং হাবিবুর রহমান প্রাপ্ত ভোট ১৫৭ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটানিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসলাম উদ্দিন। প্রিসাডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম মুশাররফ হোসেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে দূর্বৃত্তের হাতে আ’লীগ নেতা খুন পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির সাথে শেরপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads