সিংড়ায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলআরোহী নিহত

খবর টি পড়েছেন : ৩৯০
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলআরোহী নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সোমবার সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় জহির আহম্মেদ (৪৫) নামের এক ডক্টরস ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জহির আহম্মেদ বগুড়ার শেরপুর উপজেলার শাহপাড়া গ্রামের কলিম উদ্দিন সরকারের ছেলে।

Shamol Bangla Ads

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, রোববার সকাল সাড়ে ১০ টায় নিহত জহির উদ্দিন চট্রগ্রাম-হ-১১-১০৫৩ নম্বরের একটি লাল রংয়ের হিরোস্প্রীন্ডার মোটর সাইকেল যোগে বগুড়া থেকে সিংড়া আসার পথে মহাসড়কের চৌগ্রাম জোড় ব্রীজ এলাকায় বিপরীতগামী অপর একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, এসিল্যান্ট রফিকুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বগুড়া হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

সিংড়ায় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ্যদের মাঝে আর্থিক সাহায্য প্রদান

নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দুস্থ্য ও দরিদ্র পরিবারের সদস্যদের ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যে প্রদান করা হয়েছে। সোমবার সাড়ে ৯টায় উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহায্য প্রদান করেন, বাংলাদেশ ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে ২৯জন দুস্থ্য ও দরিদ্র পরিবারের সদস্য এবং ১৩টি প্রতিষ্ঠানে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ

সিংড়ার বারনই নদীর ধার থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

Shamol Bangla Ads

নাটোরের সিংড়া থেকে হৃদয় হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বারনই নদীর ধার থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত হৃদয় পারশাঐল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
এলাকাবাসি ও মৃতের স্বজনরা জানায়, রবিবার রাতে বাবা-মায়ের সাথে অভিমান করে হৃদয় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে তাকে অনেক খোঁজাখুজি করা হয়। সকালে বাড়ির পার্শ্ববর্তী বারনই নদীর ধারে থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাতক্ষীরার তালায় বন্দুকযুদ্ধে চরমপন্থি কমান্ডার নিহত : সহযোগী… পরবর্তী সংবাদ সাপাহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads