ads

মঙ্গলবার , ২৭ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুর ঈদগড়ে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন অপহরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৭, ২০১৪ ২:১৮ অপরাহ্ণ
রামুর ঈদগড়ে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন অপহরণ

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রাম্ ুউপজেলার ঈড়গড়-ঈদগাঁও সড়কের ব্যাঙ্গডেবা এলাকায় ২৬ মে (সোমবার) রাত আনুমানিক দশটার দিকে ব্যারিকেড দিয়ে সি লাইন সার্ভিসের বাস যাত্রী, ব্যাংক কর্মকর্তা জীতেন্দ্র মারমা (৪৮), মো. সেলিম (৪২), অজ্ঞাত ১ যুবক কে অপহরণ করেছে দুর্বৃত্তরা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অপহৃত নাইক্ষ্যংছড়ির বাইশারী কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার জীতেন্দ্র মারমার বাড়ি চকরিয়া ডুলাহাজারা এলাকায়। তিনি বাড়ি থেকে ১ দিনের ছুটি কাটিয়ে অফিসে ফেরার পথে তিনি অপহৃত হন। অন্য ২ জনের বাড়ি বাইশারী এলাকায়। ঘটনার পর ওই এলাকার আশপাশের জঙ্গলে পুলিশ উদ্ধার অভিযান চালালেও এখনো তাদের উদ্ধার করতে পারেনি।
রামুর ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ জানান, সি লাইন পরিবহনের একটি ছোট বাস রাত সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে ঈদগড় সড়ক দিয়ে পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারী বাজারে যাচ্ছিল। পথে রামুর ব্যাঙ্গ ডেবা এলাকায় দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইকুল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতদের উদ্ধার যৌথ অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!