মোঃ ফারুক হোসেন, ঢাকা : ভোটার তালিকা হাল নাগাদে ১৪ টি উপজেলাকে বিশেষ এলাকা নির্ধারণ করে সংশ্লিষ্ট উপজেলায় চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । এসব উপজেলায় বহিরাগত ও রোহিঙ্গা ছাড়াও কোনো অপরাধী যাতে ভোটার না হতে পারে সে ব্যাপারে কঠোর নজর দারীর নির্দেশ দিয়েছে ইসি। ২৬ মে সোমবার নির্বচন কমিশনার সচিবালয়ে সিনিয়র সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ জারি করা হয়। চিঠিতে বলা হয় রোহিঙ্গা ও বহিরাগত পাশা পাশি অপরাধীরা যাতে বাংলাদেশি নাগরিক হতে না পারে সে বিষয়ে আইন ও সরকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। নির্বাচিত এলাকা গুলো হলো কক্সবাজারের আটটি উপজেলার মধ্যে রয়েছে কক্সবাজার সদর, টেকনাফ, রামু, পেকুয়া, উঠিয়া, ও চকরিয়া। বান্দরবানের চারটি উপজেলার মধ্যে রয়েছে বান্দরবান সদর, লামা, আলী কদম, নাইখোংছড়ি। রাঙামাটি দুইটি উপজেলার মধ্যে রয়েছে- ঝিলাইছড়ি কাপ্তাই।



















