ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠির শেখেরহাটে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা

খবর টি পড়েছেন : ২০৯
ঝালকাঠির শেখেরহাটে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাটে রোববার কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হালিম তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আলম খান সূরুজ। বিশেষ আলোচক ছিলেন শেখেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মশিউর রহমান ও এএসআই মিজানুর রহমান। সভায় চুরি-ডাকাতি রোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং ৯টি ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী

Shamol Bangla Ads

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঝালকাঠিতে রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী, পন্ডিত হিরণনট্ট সঙ্গীত শিক্ষালয় ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি ও ধূপ প্রজ্জ্বলন, কেককাটা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। টাউন হলে টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদীচী সভাপতি পতিত পাবন নট্ট সভাপতিত্ব করেন। বিশেষ আলোচক ছিলেন সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অর্নব সত্যম রায়, মন বন্দোপাধ্যায়, পুষ্পক বিশ্বাস, মাহফুজা রহমান শিখা, পুষ্পক বিশ্বাস, দীপ্ত ধর, অর্নব বড়াল, চৈতি বড়াল, তৃষা দাস, সুরাইয়া হাসান রাইমা, জয়িতা নট্ট প্রমুখ কবিতা আবৃত্তি ও গানে অংশ নেন।।

কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের ৪১লক্ষ৫০ হাজার টাকার বাজেট গতকাল শনিবার বিকালে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ আখ্তার হোসেন নিজাম মিরবহরের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এ বাজেট ঘোষনা করেন, এ সময় বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোঃ শাহ আলম গোলদার,মোঃ হাবিবুর রহমান মোঃ জয়নাল আবেদীন,মোঃ খলিলুর রহমান,ওবায়দুল হক মোল্লা,শিক্ষক মোঃ কামরুল ইসলাম,শাহজাহান সওদাগার,মোঃ নজরুল ইসলাম ও জাকির হোসেন প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবুগঞ্জে কবি নজরুলের ১১৫ তম জন্ম বার্ষিকী পালিত পরবর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে শিখন প্রকল্পের সমাপনি পরিক্ষা সম্পন্ন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads