ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে পুত্রের হাতে পিতা খুন : ঘাতক পুত্র গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৫, ২০১৪ ৭:২৭ অপরাহ্ণ

BBUGONJ BARISAL PHOTOবাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে বরিশালের বাবুগঞ্জে ছেলের হাতে পিতা নিহত হয়েছে। শনিবার বিকাল সোয়া ছয়টায় বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর ফতেপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ মোসলেম উদ্দিন ফকির(৬৫) ।

Shamol Bangla Ads

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার চর ফতেপুর গ্রামের মোসলেম উদ্দিন’র ছেলে ফারুক ফকির দ্বীর্ঘ ২০ বছর ধরে ঢাকায় স্ত্রী পরিজন নিয়ে বসবাস করেন। ফারুক ঢাকায় রাজমিস্ত্রি কাজ করে টাকা পয়সা স্ত্রী নার্গিস বেগমের কাছে জমা রাখে। গত বছর স্বামী-স্ত্রীর মধ্যে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে নার্গিস ওই বছরই জমানো টাকা পয়সা নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার ঘন্ডেরশ্বর গ্রামের পিত্রালয়ে চলে আসে। ঘটনার পর থেকেই স্ত্রীর সার্থে ফারুকের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এবং ফারুক ঢাকাতেই বসবাস করতো। গত শনিবার সকালে বাস পরিবহন যোগে ফারুক ঢাকা থেকে বাড়িতে আসে। এ সময় পিতা মোঃ মোসলেম উদ্দিনকে তার স্ত্রীকে শশুরালয় থেকে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করে। এ ঘটনা নিয়ে পিতা পুত্রের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পুত্র ফারুক লোহার রড দিয়ে তার পিতার মাথায় উপর আঘাত করে। এতে পিতা মোসলেম উদ্দিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। ভর্তির ঘন্টা খানেক পরে পিতা মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনার পর রাজমিস্ত্রি ফারুক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় বাবুগঞ্জ থানার এস,আই আবুজাফর সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে খুঁনি ফারুকের বোন শাহিনুর বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!