চারঘাটে কার্বাইড মিশ্রিত আম ধ্বংস

খবর টি পড়েছেন : ২৪৭
চারঘাটে কার্বাইড মিশ্রিত আম ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Man-1চারঘাট প্রতিনিধিঃ  উপজেলার কালুহাটি গ্রাম থেকে  রবিবার কার্বাইড মিশ্রিত আম জব্দ করে তা ধ্বংস করে ফেলা হয়। প্রত্যক্ষদর্শী ও চারঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, কালুহাটি গ্রামের আবুল হোসেন ৬১ টি ক্যারেটে (আম পরিবহনের ঝুড়ি) প্রায় ৪০ মণ আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল কার্বাইড মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকা পাঠানোর সময় চারঘাট মডেল থানা পুলিশ আমগুলো আটক করে। এ সময় আমের মালিক পালিয়ে যায়। পরে আটককৃত আম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

চারঘাটে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদন্ড

Shamol Bangla Ads

চারঘাটে মাদক সেবনের অপরাধে সাইুদর (৩৮)  ও বাবুল (৪০) নামের ২ মাদক সেবীর সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। চারঘাট মডেল থানার এ এস আই আরিফুল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রবিবার সকালে চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত মোজাহারের ছেলে সাইদুর ও ইয়াদ আলীর ছেলে বাবুলকে বাড়ি থেকে গাঁজা ও হেরোইন সেবন অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। পরে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদলাতের ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল সাবরিন এর নিকট হাজির করা হলে দুই মাদক সেবীকে ১ বছর করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবাবগঞ্জে বোরো ধান কাটার ধুম : আবহাওয়া ভাল… পরবর্তী সংবাদ ধামইরহাটে শিশুবান্ধব নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিনের দাবীতে র‌্যালী…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads