সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আঞ্জুমানআরা, দায়িত্বপ্রাপ্ত আবাশিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, ্উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানয়ারা, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল ফজল মোঃ নুরুজ্জামান, উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী মমিনুল ইসলাম প্রমুখ।
সভায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সিংড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নাটোরের সিংড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্য্য্যালয়ে সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাজুর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি লতিফ মাহমুদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আরিফ, দপ্তর সম্পাদক আকতার হোসেন অপূর্ব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম।
উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ সোহরাব, নিবার্হী সদস্য রনজু আহমেদ ও শোভন আহম্মেদ সাদ্দাম, সদস্য মোঃ ইউনুস আলী, বাবুল হাসান বকুল, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা, সারাদেশে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।




