ads

সোমবার , ১২ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে ব্যবসায়ী ও এলাকাবাসী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ
পেকুয়ায় ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে ব্যবসায়ী ও এলাকাবাসী

এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ার শিলখালীর জারুল বুনিয়ায় ১৬দোকানে গণডাকাতির ৫দিন পর আবারো ত্রিমূখী ডাকাতদল হানা দিলে স্থানীয় লোকজন মাইকিং করে জড়ো হলে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে ডাকাতদল পিছু হটে চলে গেছে বলে জানাযায়। এদিকে বিভিন্ন স্থানে ডাকাতদের হানা দেয়া ও চিহ্নিত ডাকাতদের পাহাড়ি এলাকায় জড়ো হওয়ার খবরে পাহাড়ি এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। শিলাখালীর জারুলবুনিয়া ষ্টেশনের ব্যবসায়ীরা বলেন, ১০মে বিদাগতরাতেন জারুলবুনিয়া ষ্টেশনের পূর্বপাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইনের খামার বাড়ির পাশাপাশি ৪০ জনের অধিক ডাকাত জড়ো হয়। জারুলবুনিয়া ষ্টেশনের উত্তর পাশে অপর একটি ডাকাতদল উপস্থিত হয় অন্যদিকে বারোয়াখালী থেকে জারুলবুনিয়া ষ্টেশনে আসার রাস্তা দিয়ে ষ্টেশনের পশ্চিম পাশে একটি ডাকাতদল জড়ো হয়ে জারুলবুনিয়া ষ্টেশনে ও ষ্টেশন পার্শবর্তী গ্রামে হানা দেয়ার চেষ্ঠা করলে রাত দুটার দিকে মাইকে ঘোষণা দিয়ে এলাকার ৩শতাধিক লোকজন জড়ো হয়ে ডাকাতদের প্রতিরোধের প্রস্তুতি নেয়। দ্রæত সময়ের মধ্যে পেকুয়া থানা থেকে ২ গাড়ী পুলিশ ওসি সহ উপস্থিত হলে ডাকাতদল ব্যর্থ হয়ে পাহাড়ি অরন্যে চলে যায়। জানাযায়, ৫মে গভীর রাতে স্বশস্ত্র ডাকাতদল শিলখালী জারুলবুনিয়া ষ্টেশনের ১৬দোকানে গণডাকাতির ঘটনা ঘটিয়ে নগদ টাকা সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল লুটকরে নিয়ে যায়। এঘটনায় পেকুয়া থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ৬মে সন্ধ্যায় একটি ডাকাতি মামলা রজু করা হয়। ৭মে স্থানীয় লোকজন জারুল বুনিয়া সাপের ঘারা এলাকার চিহ্নিত ডাকাত তাজর মুল্লুককে ধরে পুলিশে সোপর্দ করে। থানা পুলিশ তাজর মুল্লুককে সন্দেহভাজন আসামী হিসেবে জেল হাজতে প্রেরণের পর থেকে এলাকায় গুঞ্জণ ওঠে বারবাকিয়া-শিলখালী-টইটং এর চিহ্নিত ডাকাত আবারো জড়ো হয়ে ওই জারুলবুনিয়া ষ্টেশনে হানা দিবে। এলাকার লোকজনও সংগঠিত হয়ে ডাকাতদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশ করেন। স্থানীয় লোকজনকে খবর পাওয়া মাত্র ডাকাত প্রতিরোধে এগিয়ে এসে এলাকাবাসী প্রতিজ্ঞাবদ্ধ হয়। এদিকে ১১মে দুপুর ১২টার দিকে কক্সবাজার সহকরী পুলিশ সুপার (সার্কেল) খালেজুজ্জমান ৫মের ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ীরা বলেন, এবারো মতো প্রশাসন দ্রæত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছলে গণডাকাতির ঘটনা প্রতিরোধ সম্ভব হতো। পরিদর্শনকালে এ.এস.পি সার্কেল স্থানীয় লোকজনকে শক্তভাবে ডাকাতদের প্রতিরোধ করতে অনুরোধ জানান। সম্প্রতি উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ডে বেপরোয়া আগ্নেয়াস্ত্র ব্যবহার ও চিহ্নিত ডাকাতদের অবৈধ অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরাফেরা করার কারনে সাধারণ মানুষের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে। বিশেষ করে উপজেলার পেকুয়া বাজার, টইটং বাজার, শিলখালীর কাচারী মুড়া ষ্টেশনের ও জারুলবুনিয়া ষ্টেশনের ব্যবসায়ী সহ টইটং,বারবাকিয়া ও শিলখালীর পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের মাঝে চরম ভাবে ডাকাত আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন বলেন, প্রশাসন যদি চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বড়ধরণের ডাকাতি হামলার শিকার হতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!