চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ তিন লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, রোববার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার বাকা গ্রামের জাহান আলীর বাড়িতে সাত থেকে আটজনের ডাকাত দল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রথমেই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জীবনননগর থানার ওসি ইকবাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




