চারঘাট প্রতিনিধিঃ “ নার্স এ ফোর্স ফর চেঞ্জ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চারঘাটেও ১২ মে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে উপজেলা চত্ত¡র থেকে একটি র্যালী চারঘাট বাজার প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নার্স স্টাফের সুপারভাইজার কুসুমিকা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, অফিস সহকারী লুৎফর রহমান, নার্স ইনচার্জ হুমায়রা নাজমা খাতুন, সিনিয়র নার্স রহিমা খাতুন, মঞ্জুয়ারা খানম, কহিনুর সকল নার্স স্টাফ, ফার্মাসিষ্ট পলাশ মাহমুদ, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তরা সকল নার্সকে রোগীদের সেবায় আরও মান উন্নয়নের জন্য সচেষ্ট হতে হবে।




