আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর থেকে শিশুদের জন্য রাখা বিস্কুট থেকে ৫ বক্স বিস্কুট চুরি করে প্রধান শিক্ষকের বাসায় নিয়ে যাওয়ার পথে ধরা পড়েছে দফতরি জামাল মোলা। এ ঘটনা ঘটেছে শনিবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দফতরি জামাল মোলা ও সজল মোটরসাইকেল নিয়ে রাত আনুমানিক ৮টার দিকে স্কুলে প্রবেশ করে। তারা স্টোর খুলে ছাত্রছাত্রীদের জন্য রক্ষিত বিস্কুট থেকে ৫ বক্স বিস্কুট বস্তায় করে আমতলীতে প্রধান শিক্ষকের বাসায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শী আফজাল, মাসুদ, বশির মোলা জানান, প্রায়ই দপ্তরির মাধ্যমে প্রধান শিক্ষক স্কুলের বিস্কুট তার বাসায় নিয়ে যান। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন স্কুলে ছাত্র/ছাত্রীদের এক পিচ দুই পিচ বিস্কুট দেয়া হয় ।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান রেজিষ্টেট স্কুল জাতীয় করন ঘোষনা করা হলেপ্রধান শিক্ষক মহসিন মোল্লার নেতৃত্বে হলদিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে নতুন নতুন স্কুল তৈরি করে সম্পূর্ন অনিয়ম ভাবে জাতীয় করনের তালিকায় অর্ন্তভূক্তকরনের জন্য শিক্ষক/ শিক্ষিকা নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া হলদিয়া একাধিক ব্যাক্তি জানান প্রধান শিক্ষক মহসিন মোল্লার বাড়ী হলদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হলেও ক্ষমতার দাপট ও টাকার জোরে নিজ স্ত্রী লিজা বেগম কে পরিবার পরিকল্পনা বিভাগে অফিসসহকারী হলদিয়া ইউনিয়নের ৮ নং ওর্য়ার্ডে অফিস কল্যান সহকারী পদে জালজালীয়াতীর মাধ্যমে ঠিকানা পরিবর্তন করে চাকুরী করছেন। । প্রধান শিক্ষক মহসিন মোলা বলেন, চুরির কোনো ঘটনা ঘটেনি এটা ষড়যন্ত্র। বিস্কুট চুরির ব্যাপারে জানতে চাইলে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোতিশ চন্দ্র শীল জানান খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন ও তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষক মো. মহসিন মোল্লাকে সাময়িক বরখাস্ত করেছেন।




