ads

রবিবার , ১১ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার মনপুরায় প্রথমবারের মত ডিজিটাল মেলা উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৪ ৬:৫১ অপরাহ্ণ

Bhola Pic 11-05-14ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রথমবারের মত ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, উপজেলা কৃষি অফিস, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র, ২ নং হাজীর হাট ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র ও ৪ নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রসহ বহিরাগত উদ্যোক্তাদের বহু স্টল তাদের নানাবিদ ডিটিটাল প্রযুক্তিনির্ভর উপস্থাপনা নিয়ে পসরা বসিয়েছে মেলায়।  মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মিসেস রোকাইয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী তৈয়বুল হামীদ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার, মনপুরা থানা অফিসার-ইন-চার্জ মোঃ হানিফ, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মোকাম্মেল হক, মনপুরা প্রেস ক্লাব সভাপতি প্রভাষক মাহবুবুল আলম শাহীন, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ছালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সীমান্ত হেলাল, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, মনোয়ারা বেগম মহিলা কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ অহিদুর রহমান, উপজেলা পরিষদ কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম মামুন, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক তপন চন্দ্র দাস। উদ্বোধন শেষে উক্ত ডিজিটাল মেলার উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মেলায় অংশ গ্রহন করা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।  উক্ত ডিজিটাল মেলায় ফ্রি ই-মেইল খুলে দেওয়া, সরকারী বিভিন্ন ওয়েব সাইট প্রদর্শন, প্রিন্ট করা লিপলেটের পরিবর্তে সফট কপি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কন্টেন্ট প্রদর্শন, প্রতিদিনের মেলা প্রাঙ্গনের ভিডিও প্রতিদিন সন্ধ্যায় স্যাটেলাইট কেবল (ডিস এন্টেনা) এর মাধ্যমে সম্প্রসারন, উপজেলার সকল অফিসের স্ব-স্ব সেবা প্রদর্শন, উদ্যোক্তাদের হাতে কলমে ইউআইএসসি ব্লগ প্রদর্শন, অনলাইন মনিটোরিং টুলে তথ্য আপলোড বিষয়ে প্রশিক্ষন এবং মেলায় ছোট ছোট বিষয় যা সুনির্দিষ্ট বা গুরুত্বের সাথে উপস্থাপনযোগ্য এমন বিষয় অথবা ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সেমিনার/ওয়ার্কসপ ইত্যাদি সেবা সমূহ উক্ত মেলায় পাওয়া যাবে। মনপুরা উপজেলা পরিষদ আয়োজিত এই মেলা চলবে ১১ ও ১২ মে  রবি ও সোমবার দুই ব্যাপী। ডিজিটাল মেলা মনপুরায় এই প্রথমবার হওয়ায় প্রথম দিনেই উৎসুক জনসাধারনের মাঝে অনেক সাড়া ফেলেছে। প্রযুক্তিনির্ভর এই সময়ে এমন একটি ডিজিটাল মেলার আয়োজন ও নানাবিধ সেবা প্রদানের আয়োজন শুনে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে অনেক বেশী আগ্রহের সৃষ্টি হয়েছে।

Need Ads
error: কপি হবে না!