ads

রবিবার , ১১ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৭
নরসিংদীতে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

10.05.14নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিশ্বব্যাপী শিক্ষা অভিযানের অংশ হিসেবে “গ্লোবাল অ্যাকশন সপ্তাহ -২০১৪” উদযাপনে মানববন্ধন র‌্যালী, আলোচনা সভা, উঠান বৈঠক, সাংকৃস্কিতিক অনুষ্ঠান, স্মারকলিপি প্রদান ও শিশু-কিশোর সমাবেশের মধ্য দিয়ে ৭দিন ব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। গতকাল শনিবার সকালে নরসিংদীর চরাঞ্চলীয় নজরপুর ইউনিয়নের কালাইগবিন্দপুরে সংস্থার স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সিভিল সোসাইটি এডুকেশন ফান্ড (সিএসইএফ), ইউকে-এইড এবং জিসিই’র সহযোগিতায় বিশ্ব ব্যাপি শিক্ষা আন্দোলনের অংশহিসেবে স্থানীয় পর্যায়ে এমডিএস ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপি কর্মসূচী পালিত হয়। এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম এর সভাপতিত্বে শিশু-কিশোর সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আরিফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সুপারভাইজার রাজিয়া বেগম, শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ মামুন উর রশিদ(মামুন) সহ এলাকা গনমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। গত ৪ থেকে ১০ মে-২০১৪ পর্যন্ত সপ্তাহ ব্যাপি কর্মসূচির মাঝে তৃণমূলে উঠান বৈঠক, অভিভাবক সভা, শিশু-কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও এসএমসি সভা, সমাবেশ, জেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচী ছাড়াও জিও-এনজিও, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি, শিশু, কিশোর-কিশোরী সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক আলোচনা সভাসহ শিক্ষা সচেতনতামূলক কর্মসূচী অনুিষ্ঠত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানব রচিত নিয়মনীতি দ্বারা কখনই শান্তি প্রতিষ্ঠা সম্ভব… পরবর্তী সংবাদ সিংড়ায় বিশ্ব মা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads