ads

রবিবার , ১১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ বিশ্ব মা দিবস

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১১, ২০১৪ ১:৫৪ অপরাহ্ণ

Maa-শ্যামলবাংলা ডেস্ক : ‘মা কথাটা ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রি-ভুবনে নাই’। ‘মা’ এক অক্ষরের এই শব্দের মাঝে নিহিত আছে সন্তানের সব সুখ। যার সমকক্ষ বিধাতার সৃষ্টিতে আর কেউ নাই, কোথাও নাই, কিছুই নাই। মায়ের তুলনা মা নিজেই। মা সন্তানের সবচেয়ে বড় আশ্রয়। যখন সব হারিয়ে যায়, বিপদে-আপদে, দুঃসময়ে সবাই যখন দূরে সরে যায়, সবার মায়া-মমতা আর সেবা যখন থেমে যায়, তখন একজনই থাকেন অবশিষ্ট- তিনি মা। তাই মায়ের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই।

Shamol Bangla Ads

মনের মাঝে সর্বোচ্চ আসনটি মায়ের জন্য বরাদ্দ থাকলেও কর্মব্যস্ত জীবনে কখনো মুখ ফুটে বলা হয়নি বা জানানো হয়নি মাকে কতটা ভালোবাসি। আজ মাকে মন খুলে সেই ভালোবাসা জানানোর দিন। বিশ্ব মা দিবস। বিভিন্ন উপহার কিংবা মায়ের গলা জড়িয়ে আজ সন্তানরা মাকে জানাবে সেই ভালোবাসার কথা। আবার যারা মাকে হারিয়েছেন চিরদিনের জন্য সেসব সন্তানের মায়ের কথা মনে পড়ে চোখ ভিজে উঠবে জলে।
মে মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশে পালিত হয় ‘মা দিবস’। তবে বিভিন্ন দেশে বছরের বিভিন্ন সময়ে এই দিবসটি পালিত হয়ে থাকে। বিশ্ব মা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন টিভি চ্যানেলে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন।
মা দিবসের ইতিহাস : ১৯০৫ সালে আমেরিকার ‘অ্যানম জারাফস’ নামের এক নারী চিন্তাবিদের কল্যাণে মা দিবস চালু হয়। তিনি নিজের মাকে অত্যন্ত ভালোবাসতেন। মায়ের মৃত্যুর দু’বছর পর তিনি সরকারের কাছে দাবি করলেন মায়ের স্মরণে একদিন সরকারি ছুটি দিতে হবে। অ্যানম জারাফসের আন্দোলনে আমেরিকান কংগ্রেসের অনেক রাজনীতিক একাত্মতা ঘোষণা করলেন। এরই ধারাবাহিকতায় ১৯০৮ সালের ১০ মে প্রাথমিকভাবে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া, ফ্লোরিডা, ওকলাহোমা ও পেনসিলভ্যানিয়াতে মা দিবস পালন শুরু হয়। ১৯১০ সালে সব অঙ্গরাজ্যে সরকারিভাবে মা দিবস ও তাতে ছুটি পালন শুরু হয়। আমেরিকান কংগ্রেস ১৯১৩ সালের ১০ মে মা দিবসকে সরকারিভাবে পালনের অনুমোদন দেয়। তারা মে মাসের প্রথম রবিবারকে মা দিবস পালনের দিন হিসেবে নির্ধারণ করে। আমেরিকার অনুকরণে মেক্সিকো, কানাডা, লাতিন আমেরিকা, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশে শুরু হয় মা দিবস পালন। যদিও আমেরিকায় এটা পালিত হয় মে মাসের প্রথম রোববার, কিন্তু অন্য দেশে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। যেমন, নরওয়েতে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। আর্জেন্টিনায় পালিত হয় অক্টোবর মাসের দ্বিতীয় রোববার। দক্ষিণ আফ্রিকায় পালিত হয় মে মাসের প্রথম রোববার। ফ্রান্স ও সুইডেনে পালিত হয় মে মাসের শেষ রবিবার। জাপানে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার।

Need Ads
error: কপি হবে না!