সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় গুরুদাসপুর-চাটমোহর এবং আহম্মেদপুর-বড়াইগ্রাম-গুরুদাসপুর সড়কের বিভিন্ন অংশের পিএমপি প্রকল্পের আওয়ায় প্রায় ৩১ কিঃমি সড়কের সংস্কারমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কাজটি উদ্বোধন করেন, ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
সড়ক ও জনপদ বিভাগ নাটোর এর বাস্তবায়নে প্রায় ৮কোটি টাকা ব্যয়ে সংস্কার মূলক এই কাজের নির্মানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন মীর হাবিবুল ইসলাম।
সিংড়ায় বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

নাটোরের সিংড়ায় নতুন বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার শেরকোল ইউনিয়নের চকপুর বিলভরট গ্রামে এই বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়।
বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন, ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি । প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে ১.৩১৮ কিঃমি নতুন সংযোগের ফলে ৫৯টি পরিবার বিদ্যুত সংযোগের আওতায় আসে।
এর পরে তিনি প্রতিমন্ত্রী হাতিয়ানদহ ইউনিয়নের নারায়নপুর ও শালিখা পাড়ায় ৮ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ২৩ পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন।
সিংড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ২টি গ্রাম
নাটোরের সিংড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ২টি গ্রাম লন্ডভন্ড হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বয়ে যাওয়া ঝড়ে সিংড়া উপজেলার ৯নং তাজপুর ইউনিয়নের কয়রাবাড়ী ও শহরবাড়ী গ্রামের ৫৭টি বাড়ী ভেঙ্গে যায়, আংশিক ভাঙ্গে ৬০টি বাড়ী এছাড়াও ২টি প্রতিষ্ঠান, বিদ্যুতের ৪টি ভেঙ্গে যাওয়া সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিষ্ঠানের মধ্যে বিয়াশ কারিগরি কলেজ ও ডাহিয়া মসজিদ। বর্তমানে এখনো ঐ সকল এলাকায় বিদ্যুতের সংযোগ বিছিন্ন রয়েছে।
এছাড়া গ্রামের ক্ষতিগ্রস্তদের পরিবারের মধ্যে রয়েছে, আঃ কুদ্দুস, মেরাজ হোসেন, হুসেন, আহম্মাদ, সাইফুল, মামুন, সহিরদ্দিন, কায়েমদ্দি, আবুল কালাম, সালাম, মোতালেব, আঃ আজিজ,নজরুল, জাকির সহ আরো অনেকে।
ঝড় শেষে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান, এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে অর্থ, খাদ্য শস্য ও ঢেউটিন প্রদান করা হবে।
সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৪জন আহত

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের আগমুরসন বড় পুকুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ৪জন আহত হয়। আহতদের সিংড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মফিজ আলী (৭৫),রফিকুল ইসলাম (৪৫), মাফুজা (৩৫), মাজিদ (২২)।
আহত মফিজ আলী অভিযোগ করে বলেন, আমার বসতবাড়ীতে খড়ের পালা দেয় খলিল । নিষেধ করা পরও না সরালে ভেঙ্গে দেওয়ায় ভারাটিয়া সন্ত্রাসী সোহেল, লিটন এদের দিয়ে আমাদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা যায়।




