এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচীর আওতায় গোটা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে বিষয় ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জেলা, বিভাগ এবং সর্বপুরি জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতা অনুষ্ঠেয় হওয়ার কথা আছে। ১০ মে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের উপস্থিতি ও সার্বিক পরিচালনায় শ্রীবরদী এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিষয় ভিত্তিক ওই পরীক্ষায় মেধা মূল্যায়নের দায়িত্বে ছিলেন-শেরপুর সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন হোসেন আকন্দ ও ঝিনাইগাতী মালিঝি কান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন। ৪০ মিঃ ব্যাপী লিখিত ও মৌখিক বিষয় ভিত্তিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে নির্বাচিত হয়ে গৌরব অর্জন করেন- (৬ষ্ঠ-৮ম) ভাষা ও সাহিত্যে-টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুইটি আক্তার, বাংলাদেশ ষ্টাডিজে আফসানা আক্তার, বিজ্ঞানে বানিবাইদ এ.এ.এস.পি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাদিম ইবনে বেলালী, গণিত ও কম্পিউটারে তাতীহাটি আইডিয়াল স্কুলের ছাত্র তওহিদুল ইসলাম। (৯ম-১০) ভাষা ও সাহিত্যে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার ও বিজ্ঞানে কামরুন্নাহার, বাংলাদেশ ষ্টাডিজে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাজিদা সাফা তিথী, গণিত ও কম্পিউটারে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইফতেখার রহমান ফাহিম। (একাদ্বশ-দ্বাদশ) শ্রীবরদী সরকারী কলেজ হতে ভাষা ও সাহিত্যে সোহাগ রানা, বিজ্ঞানে মকবুল চৌধুরী, গণিত ও কম্পিউটারে বদরুন্নাহার ঐতি এবং বাংলাদেশ ষ্টাডিজে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ছাত্রী আসমা খাতুন। প্রত্যেক বিজয়ীদের মধ্যে সনদ ও নগদ ১০০০/- টাকা করে প্রদান করা হয়।

বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগে মেধা অন্বেষন প্রতিযোগীতা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের টেকসই মেধার বিকাশ ঘটিয়ে জাতির দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে দৃঢ় বিশ্বাস বিজ্ঞ শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদারের।




