ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৮:০৩ অপরাহ্ণ

picture 10.05.14ইয়ানুর রহমান, যশোর : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ২টি বিভাগের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অপর দু’টি বিষয়ে ফেলের হার প্রায় ৯০ শতাংশ। এ ফলাফলকে অবাস্তব আখ্যা দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১০ মে শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

Shamol Bangla Ads

শিক্ষার্থীরা জানায়, ডিপ্লোমা কোর্সের সমাপনীতে (৮ম সেমিস্টার) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের দুই বিভাগ ইলেক্ট্রিক্যাল ও পাওয়ার বিষয়ে ১৬০ জন শিক্ষার্থীর সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে। এখানে ফেলের হার শতভাগ।
একইসঙ্গে ইলেক্ট্রনিক্স ও সিভিল বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থীর ৯০ শতাংশকেই অকৃতকার্য দেখানো হয়েছে। এ অবাস্তব ফলাফল দেখে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ হয়েছেন। শিক্ষার্থীদের দাবি, এমন ফলাফল অবাস্তব। কারিগরি শিক্ষাবোর্ডের অবহেলার কারণে এমনটি হয়েছে। কর্তৃপক্ষের অবহেলার দায় শিক্ষার্থীদের কাঁধে চাপানোর চেষ্টা করা হচ্ছে।
মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আল-আমিন বলেন- কারগরি বোর্ডের অবহেলার ছাড়া এমন অবাস্তব ফলাফল সম্ভব নয়। যেখানে অধিকাংশ শিক্ষার্থী ৮০ শতাংশের ওপরে নাম্বার প্রত্যাশী, সেখানে সেখানে ফেল! এটা হতে পারে না, আর তা মেনেও নেওয়া যায় না।
অপর শিক্ষার্থী বিকাশ চন্দ্র বিশ্বাস ও আমিরুল ইসলাম জানান, দুইটি বিষয়ে শতভাগ শিক্ষার্থী ফেল করবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না। কারণ সবাই ভালো পরীক্ষা দিয়েছে। এ কারণে শিক্ষার্থীরা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায়, যশোরের অন্যান্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফলাফলেও একই অবস্থা। অর্থাৎ কারিগরি বোর্ডের যশোর কেন্দ্রের সব শিক্ষার্থীরই একই হাল হয়েছে।

Need Ads
error: কপি হবে না!