বগুড়া সংবাদদাতা : দেড় শতাধিক বছরের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়ে আসা বগুড়ার মহাস্থানের বাউল মেলা গতকাল বৃহস্পতিবার লাখো মানুষের আগমনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সদর এবং শিবগঞ্জের মোহনায় মহাস্থানে হযরত সুলতান বল্খি (রহ:) এর মাজারে অনুষ্ঠিত এই বাউল মেলায় দেশের বিভিন্নস্থান থেকে আগমণ ঘটে হাজারো বাউলের। পুরুষের পাশাপাশি এই মেলায় দেখা যায় অসংখ্য মহিলা বাউল।

এক সময় মহাস্থানের এই মেলাকে কেন্দ্র করে বড় রকমের গাজার আসর বসতো। একদিনেই এখানে সেবন করা হত ৫০-৬০ মণ পরিমাণ গাজা। এবার পুলিশের ব্যাপক উপস্থিতি এবং নজরদারির কারণে গাজার ধোঁয়া দিনের বেলায় প্রকাশ্যে চোখে পরেনি। তবে স্থানিয়দের অনেকের বাড়ির ভেতর বসেছিল মাদকের আসর।
বৈশাখের শেষ বৃহস্পতিবারে মেলা বসলেও এর আয়োজন এবং বাউলদের আগমণ ঘটে আরো সপ্তাখানেক আগে। লাখো মানুষের আগমণ ঘটা এই মেরায় বগুড়া জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও আগমন ঘটেছিল উল্লেখযোগ্য পরিমান দর্শনার্থী।
গ্রাম গঞ্জের হারিয়ে যাওয়া । মেরায় পসরা সাজিয়ে বসে কয়েক হাজার ফেরি ব্যবসায়ী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক সামগ্রীমেলায় স্থান পায়। কাঠের তৈরি,বাঁশের তৈরি,বেতের তৈরি চোখ ধাঁধাঁনো আসবাবপত্রসহ সাংসারিক কাজের অসংখ্য সামগ্রী মেলায় সবার নজর কাড়ে। বিশেষ করে এই মেলায় বিক্রি হতে দেখা যায় হারিয়ে যাওয়া হুক্কা।
সকাল থেকে শুরু হয়ে দিনের শেষ সময় পর্যন্ত মানুষের আগমন ঘটতে থাকে। মেলার চার পার্শ্বের রাস্তায় সকাল থেকেই প্রচন্ড রকমের জ্যাম দেখাদেয়। পুরুষের পাশাপাশি প্রচুর পরিমান শিশু ও মহিলাদেরকেও দর্শনার্থী হিসেবে দেখা গেছে।




