জমি সংক্রান্ত জের : দেবরের বিরুদ্ধে ভাবিকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯৩
জমি সংক্রান্ত জের : দেবরের বিরুদ্ধে ভাবিকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টার অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর  উপজেলার চামেশ্বরী চৌধূরী হাট গ্রামে জমি  সংক্রান্ত ঘটনায় চাচাতো ভাবীকে শ্বাস:রোধ করে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে দেবরের বিরুদ্ধে।
ওই গ্রামের জয়নাল অবেদীনের স্ত্রী জরিনা খাতুন অভিযোগ করে বলেন,তার স্বামীর চাচাতো ভাই চৈতু মোহাম্মদ তাকে গলা টিপে শ্বাস  রুদ্ধ কের হত্যা করার চেষ্ঠা করেছিল। কিন্তু গ্রাম বাসীরা ঘটনার সময় বাড়িতে ছুটে আসলে প্রাণে রক্ষা পান তিনি। জরিনার অভিযোগ চৈতু মোহাম্মদ ও তার ছেলে তাকে লাঠি দিয়ে মারপিট করে। এতে শরীরের নানা জায়গা জখম হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। হাসপাতালের কর্তব্য রত চিকিৎসক জানান,জরিনাকে সুস্থ্য হতে সময়ের প্রয়োজন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলচ্ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে যুবদল নেতার গাছ কেটে নিয়েছে আ’লীগ নেতারা পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গার দর্শনা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads