ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে। আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। দক্ষিন অঞ্চলের ঝড়-বন্যাপ্রবন এলাকার মানুষের জীবন মাল রক্ষার জন্য আওয়ামী লীগ সরকার প্রাইমারী বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মান করছে। ঝালকাঠি জেলায় কোষ্টাল বেল্ট হিসাবে ৪৮ কোটি টাকা ব্যায়ে ১৭ টি প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আজ শনিবার সকাল ১১ টায় ঝালকাঠির সদর উপজেলার আগোরবাড়ী গ্রামের সকরারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের উদ্ধোধন উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মলিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড খান সাইফুলহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহআলম, পৌর মেয়র আফজাল হোসেন এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা আইন জীবী সমিতির সভাপতি এ্যাড আব্দুল মান্নান রসুল সহ দলীয় নেতা কর্মী ও এলকার সকল স্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে শতাধিক বিএনপির নেতা কর্মী মন্ত্রীর কাছে ফুলেল শুভেচ্ছা গ্রহন করে আওয়ামী লীগে যোগদান করে। ২০১২ সালে ২৪ সেপ্টেম্বর এই সাইক্লোন সেল্টারের ভিত্তি ফলক মন্ত্রী উন্মোচন করেছিলেন। ২ কোটি ১৬ লাখ টাক ব্যায়ে ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এর বাস্তবায়ন করেছে। এলজিইডি বিভাগ এই প্রকল্পের নির্মান কাজ তত্তাবধান করছে।




