ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাতৃত্ব ভাতা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে মাতৃত্ব ভাতা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur Map Wস্টাফ রিপোর্টার : শেরপুরে ২শ ৯৪ জন মহিলার মাঝে মাতৃত্ব ভাতা বিতরণ করা হয়েছে। ২ মে শুক্রবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই ভাতা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে ২১ জন করে মাসিক ৩শ ৫০ টাকা হারে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত ৬ মাসের ভাতা বাবদ ৬ লাখ ১৭ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রেহানা আক্তার, নারীনেত্রী কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে প্রধানমন্ত্রীর তহবিলের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলার ১৯ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিকেলে হুইপ আতিক কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ নামাপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে স্থানীয় রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপহরণ ও হত্যাকান্ডে বি্এনপিকে দায়ী করা সরকারের চরম… পরবর্তী সংবাদ নকলার কামাররা নির্ঘুম রাত কাটাচ্ছে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads