ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপহরণ ও হত্যাকান্ডে বি্এনপিকে দায়ী করা সরকারের চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় : মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
মে ২, ২০১৪ ৫:০৭ অপরাহ্ণ

mahmud-fukrulশ্যামলবাংলা ডেস্ক :  অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করা  সরকারের চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ মে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ওইকথা বলেন।
দেশে এখন ১৯৭৪-৭৫ সালের মতো অপহরণ, গুম, হত্যার ঘটনা ঘটছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আজ এই দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যিনি অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার হন, তার লাশ পরিবার পাবে কীনা তারও কোনো নিশ্চয়তা নেই।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, সরকারের এমন বক্তব্যকে চরম পরিহাস উল্লেখ করে তিনি বলেন,  সরকারের পক্ষ থেকে এসব ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে, যা চরম দায়িত্বজ্ঞানহীন।”
এ ধরনের চাতুরি না করার জন্যও ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে বিএনপির সিনিয়র নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বেগম সরোয়ারি বেগম, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ উদ্দিন, সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!