চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ও উপজেলা সদরের দশমী পাড়ার ডা. আলমগীর আজম জুয়েলের পিতা আনছার আলী (৬৫) একতালা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগতরাতে।

পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ও উপজেলা সদরের দশমী পাড়ার ডা. আলমগীর আজম জুয়েলের পিতা আনছার আলী (৬৫) শুক্রবার রাত ৯ টার দিকে বিদ্যুত না থাকায় গরমের হাত থেকে রেহাই পেতে ঘরের ছাদের উপর ঘুমাতে যায়। রাত ১২ টার দিকে ঝড় শুরু হলে তিনি ছাদ থেকে বালিশ কাথা হাতে নিয়ে ঘরে আসার জন্য হাটা শুরু করে। তখন ঘুমের ঘোরে তিনি সিড়ি ভেবে ছাদের বাইরে পা রাখলে আছড়ে পড়ে মারাতœক ভাবে আহত হয়। এসময় বাজারের নাইট গার্ডরা তাকে পড়ে থাকতে দেকে বাড়ির লোকজনকে ডেকে তোলে। বাড়ির লোক জন তাকে সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




