ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় ৭১’র শহীদদের স্মরণে নামযজ্ঞ অনুষ্ঠান পন্ড করার চেষ্টা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৩:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় ৭১’র শহীদদের স্মরণে নামযজ্ঞ অনুষ্ঠান পন্ড করার চেষ্টা

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে হিন্দু সম্প্রদায় আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠান পন্ড করার চেষ্টা চালিয়েছে কতিপয় উচ্ছৃংখল যুবকরা। বুধবার রাত ৯টার দিকে পৌরসভাধিন মুরারীকাটি পালপাড়া গণকবরের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৭১’র ২৯ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুরারীকাটি উত্তর পালপাড়ায় পাকহানাদার ও রাজাকার বাহিনীদের হাতে শহীদ ৯জনের গণকবরের সামনে তাদের স্মরণে স্বাধীনতার পর থেকেই ৩দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারবাহিকতায় ওই অনুষ্ঠানে ২য় দিন বুধবার রাত ৯টার দিকে একদল উচ্ছৃংখল যুবকরা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি পন্ড করার চেষ্টা চালায়। এসময় তারা আয়োজক ও উপস্থিত ব্যক্তিদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি তাৎক্ষনিকভাবে থানা প্রশাসনকে জানালে ওসি মুন্সি মোফাজেল হোসেন কনক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই ওই যুবকরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই সেখানে উপস্থিত হন সাতক্ষীরা -১ আসনের (তালা-কলারোয়) সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল¬াহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা মাস্টার আ. রউফ, আ’লীগ নেতা আরাফাত হোসেন, পৌর কাউন্সিলর ইমাদুল হকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠানটি পুনরায় শুরু হয়। এ ঘটনায় নামযজ্ঞের আয়োজক কমিটি ও স্থানীয় হিন্দু স¤প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় উদযাপিত হলো মহান মে দিবস

Shamol Bangla Ads

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কলারোয়ায় উদযাপিত হলো ১২৮তম মহান মে দিবস। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়। এর আগে এক বিশাল র‌্যালী কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল¬াহ। শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। শ্রমিক ইউনিয়নের সা.সম্পাদক ও শ্রমিকলীগের সভাপতি আ.রহিমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু ও আরাফাত হোসেন, কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক, ওয়ার্কার্স পার্টি নেতা মুক্তিযোদ্ধা আ.রউফ, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, জিএম মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত দুই শ্রমিক গদখালী গ্রামের রফিকুল ইসলাম ও ওয়ারিয়া গ্রামের আমসের আলীর স্ত্রীদের হাতে ১৫হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়। কালোব্যাজ ধারণ করে শ্রমিকদের পাশাপাশি মে দিবসের সাথে একাত্মতা প্রকাশ করেন সাধারণ মানুষও। এদিকে, দিবসটি উপলক্ষ্যে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

কলারোয়ার আলমা পীরে কামেল হযরত মাওলানা শামছুজ্জামান হামিদী আর নেই

Shamol Bangla Ads

কলারোয়ার হামিদপুর দরবারের হামিদিয়া আল¬ামা পীরে কামেল হযরত মাওলানা শামছুজ্জামান হামিদী আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহষ্পতিবার বেলা ১টার দিকে ৮৭বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মুত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র, ৩কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যায় তাকে গুরুতর অসুস্থাবস্থায় সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করলে বৃহষ্পতিবার বেলা ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হামিদিয়া দরবার শরীফের পীর সাহেব প্রয়াত মঈজুদ্দীন হামিদীর পুত্র। শুক্রবার জুম্মাবাদ হামিদপুর হামিদিয়া দরবার শরীফে বিপুল সংখ্যক মুসল¬ীর অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজা নামাজ শেষে দরবার শরীফ প্রাঙ্গনে মরহুমের দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।

কলারোয়ায় স্টাম্প ভেন্ডার নজরুল ইসলাম আর নেই

কলারোয়ায় ছাত্রদল নেতার পিতা ও সাব-রেজি. অফিসের স্টাম্প ভেন্ডার নজরুল ইসলাম (৫০) আর নেই। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর সোনাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার বাদ আছর নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান আ.রশিদ মিয়া, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ প্রমুখ। উলে¬খ্য, মরহুম নজরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহম্মেদের পিতা। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, সা.সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুসহ ছাত্রদল নেতৃবৃন্দ।

কলারোয়া সীমান্তে ফেনসিডিল, মদ ও এ্যানাগ্রা উদ্ধার

কলারোয়া সীমান্তে ফেনসিডিল, মদ ও এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এগুলো উদ্ধার হলেও কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির সুবেদার শহীদ সীমান্তবর্তী চারাবাড়ি এলাকা থেকে ১হাজার পিচ এ্যানাগ্র ট্যাবলেট, কাকডাঙ্গা বিওপির সুবেদার শেখ ফয়েজউদ্দীন আমতলী এলাকা থেকে ১’শ বোতল ফেনসিডিল, চান্দুড়িয়া বিওপির সুবেদার নুরুল ইসলাম বয়ারডাঙ্গা সার্কাস প্যান্ডেলে পাশ থেকে ১০ বোতল মদ, হিজলদী বিওপির নায়েব সুবেদার কামাল উদ্দীন সুলতানপুর মাঠ থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও মাদরা বিওপির সুবেদার গোলাম সরোয়ার সীমান্তবর্তী চান্দা মাঠ থেকে ১৫ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ২লাখ ১৭হাজার ৫’শ টাকা।

Need Ads
error: কপি হবে না!