চারঘাট প্রতিনিধিঃ চারঘাট উপজেলার তিনটি ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ১০টার দিকে চারঘাট উপজেলার সারদহ মহাবিদ্যালয় চত্ত¡রে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে পর্যায়ক্রমে তিনটি ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বিপ্লব। এ সময় তিনি বলেন, সততা, ন্যায়নিষ্ঠার সাথে তোমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ সময় উপস্থিত ছিলেন বাস্তুহারা লীগের সভাপতি শামীম সরকার, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন, নোমান পারভেজ, তুষার সরকার প্রমুখ। সর্বশেষে চারঘাট উপজেলার সরদহ কলেজ শাখা, ভায়ালক্ষীপুর, চারঘাট ও সরদহ এর ছাত্রলীগের পুরাতন কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। চারঘাট ইউনিয়নের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাচ্চু শেখ, নাসির আহমেদ, সরদহ ইউনিয়নে আহবায়ক বানী আদিল, যুগ্ম আহবায়ক সুমন আলী, সাগর সরকার, ভায়ালক্ষীপুর ইউনিয়নের আহবায়ক হুমায়ন কবীর বাবু, যুগ্ম আহবায়ক অপু আহাম্মেদ, আহসান হাবিব তনু সরদহ কলেজ শাখার আহবায়ক সোহাগ হোসেন, সাদিকুল ইসলাম শাওন, মাহিদুল ইসলা কে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।




