ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৮:৩৬ অপরাহ্ণ
জামালপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ-সমাবেশ

জামালপুর প্রকতনিধি :  জামালপুর জেলার সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার মিছিলটি উপজেলার শিমলাবাজার, বাসষ্ট্যান্ড হয়ে থানার প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার সুজাত আলী প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,  সোমবার উপজেলার যমুনা সার কারখানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেএফসিএল শ্রমিক কর্মচারি ইউনিয়নের (সিবিএ) যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ও ক্রীড়া সম্পাদক মো: আক্তারুজামানের কাছ থেকে মোটা টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা না পেয়ে স্থানীয় আ’লীগ নামধারী ছানা মিয়ার নেতৃত্বে একটি গ্রুপ তাদের দুইজনকে পিটিয়ে আহত করে।

জামালপুরে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিষয়ে মতবিনিময় সভা

Shamol Bangla Ads

জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স জেন্ডার উদ্যোগে সূর্যনগর সিএমইএসের প্রযুক্তি কেন্দ্রে মতবিনময় সভা হয়।
কাজী, মসজিদের ইমাম, ঘটক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহন অনুষ্ঠানে মাঈদুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেন্ডার অর্গানাইজার আশীষ রায়, শিক্ষা সুপারভাইজার রতন শিকাদার, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, পৌর কাজী নুরুল ইসলাম, সমাজকর্মী আশা আক্তার প্রমুখ।

 মেলান্দহে ছাত্র বৃত্তি প্রদান

জামালপুরের মেলান্দহে ছাত্র বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ভাবকী জিএম হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শামসুল আমেনা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ভাবকী জিএম হাই স্কুলের সভাপতি রিয়াজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউএনও রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আলহাজ শামসুল  হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, কিশোরগঞ্জ কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন, বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মফিজ উদ্দিন, ঝাউগড়া হাই স্কুলের সহকারি শিক্ষক আমিনুল ইসলা বিএসসি। রায়ের বাকাই দাখিল মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের সভাপতি বাবুল হাসান, সম্পাদক হারুনুর রশিদ, আনোয়ার হোসেন চাঁন, রেজাউল করিম শাহাজাদা, জিয়াউল হক সুজা, কাজী জিয়াউল হক, হামিদুর রহমান সেলিম, মুনসুর হেলাল, হাজী বাবুল, ডা: আনিসুল ইসলাম ও লুৎফর রহমান প্রমুখ। উলে­খ্য, ভাবকী ভেন্যুতে ৫টি প্রতিষ্ঠানের ১০০জনের মাঝে ১লাখ ২হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। আগামী কাল ঝাউগড়া পরদিন বেলতৈল ভেন্যুতে মোট প্রায় সাড়ে ৪লাখ টাকার বৃত্তি প্রদানের কথা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!