ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ : চলছে বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৬:৩০ অপরাহ্ণ

BAU Saaবাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক  শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের নাম প্রকাশ, বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ২৪ এপ্রিল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ  মিছিল শুরু করে শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদীয় করিডোর ঘুরো আবার প্রশাসন ভবনে এসে শেষ হয়। এসময় তারা সেখানে অবস্থান নেয় এবং প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের তোপে বন্ধ হয়ে গেছে সকল অনুষদীষ ক্লাস-পরীক্ষা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকল অনুষদের শ্রেণীকক্ষগুলো তালা বদ্ধ এবং বিক্ষোভ মিছিলে মেয়েদের সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশী।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় তদন্তকমিটির দেওয়া রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ছাত্রকে  আজীবনের জন্য, ২জনকে ৪ বছরের জন্য এবং ১জনকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা প্রত্যাক্ষান করে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

Need Ads
error: কপি হবে না!