ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে আটকের ১ দিন পর বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০১৪ ৭:০৮ অপরাহ্ণ
নরসিংদীতে আটকের ১ দিন পর  বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর

নরসিংদী প্রতিনিধি : সরকারী কাজে বাধা প্রদান ও বিঘ্ন ঘটার কারনে এক মামলায়  বিএনপির ৪৭ নেতা কর্মীকে আটকের ১ দিন পর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জর্জ আদালতে আসামী পক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে আটক নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন। বুধবার নরসিংদীর চীফ জুডিয়ামল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে বিএনপির এ  নেতাকর্মী দের জেলহাজতে প্রেরন করা হয়েছিল ।
উল্লেখ্য  গত ২০১৩ সনের ২৭ অক্টোবর মাধবাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল পালন কালে তারা রাস্তার অবরোধ সৃষ্টি করে জানমালের ব্যাপক ক্ষতিসাধন এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারী কাজে বাধা প্রদান করে ও বিঘ্ন ঘটিয়ে  বাস ভাংচুর, অগ্নি সংযোগ সহ বিভিন্ন ক্ষতি সাধন করে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এতে মোট ৭৮ জনকে আসামি করা হয়। গত বুধবার বিএনপির ৪৭ নেতাকর্মী দ্রুতবিচার আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে আদালতা তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজাতে প্রেরন নির্দেশ দেয়। এর একদিন পর বৃহস্পতিবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামীদের জামিন আবেদনের প্রেক্ষিতে আবেদন মঞ্জুর করে জামিন প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!