কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ ও ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকনকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলার লেংগুরা ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি রফিকুল ইসলাম (মেম্বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল হক তারা, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী তালুকদার, যুবলীগ যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী, লেংগুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা উছমান গণি তালুকদার ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।




