ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!