জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন বৈষম্য দুর করতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খানের মাধ্যমে ওই স্বারক লিপি প্রদান করা হয়।

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৫তম গ্রেড থেকে ১৩তম গ্রেড ও ১৬ তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আকতার হোসেন, যুগ্ন আহবায়ক সুরুজ্জামানসহ শিক্ষক নেতারা এসময় উপস্থিত ছিলেন।




