আমতলী (বরগুনা) প্রতিনিধি : অবশেষে ১০ দিন পর বরগুনা জেলার তালতলী উপজেলার পায়রা নদীর মোহনায় ভেসে আসা তিমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে খুলনা অঞ্চলের বন বিভাগের শাখা ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচার কনজারভেশন ডিভিশন (ডব্লিউএমএনসিডি)।

ডব্লিউএমএনসিডির পরিদর্শক রাজু আহমেদ জানান, তিমিটির শরীরের মাংস পচানোর জন্য বুধবার সকালে তিমিটি মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। তিমির হাড় সংগ্রহের জন্য এক মাস পর মাটির ভেতর থেকে তোলা হবে। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মলায় কুমার জানান, তিমিটির হাড় সংরক্ষণে বন বিভাগের নলবুনিয়া ক্যাম্পের সদস্যরা সার্বক্ষণিক দেখাশোনা করবেন।

উলেখ্য, ৩০ মার্চ পায়রা নদীর মোহনায় স্থানীয় জেলেরা তিমিটি ভাসতে দেখে রশি দিয়ে বেঁধে জয়ালভাঙা এলাকায় স্থানে নিয়ে আসে।




