নওগাঁ প্রতিনিধি : বগুড়া মটর মালিক-শ্রমিক ও নওগাঁর মটর মালিক-শ্রমিকের বিরোধের জের ধরে রবিবার সন্ধ্যা থেকে নওগাঁ থেকে বগুড়ার উপর দিয়ে যাতায়াত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীগামী দূর-পাল্লার সকল রুটের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বগুড়ার বাস-মটর মালিক-শ্রমিক গ্রæপ। এতে নওগাঁর থেকে দূরপল্লার কোন বাস চলাচল করতে পারেনি। ফলে নওগাঁর বাস যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বাস শ্রমিকরা জানান, নওগাঁর সাপাহার উপজেলা আঞ্চলিক সড়ক থেকে ঢাকা পর্যন্ত বগুড়ার বাস মালিককে দূরপাল্লার ফতেআলী এন্টারপ্রাইজ নামে একটি বাসের মালিক দুটি বাসের লোকাল সার্ভিসের সুযোগ চায়। নওগাঁর বাস ও মটর মালিকরা এই লোকাল সার্ভিস না দেয়ায় বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যা থেকে বগুড়ার উপর দিয়ে চলাচলকারী নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর রাজশাহীসহ সকল রুটে বাস বন্ধ করে দিয়েছে। এতে নওগাঁ থেকে কোন দূরপল্লার কোন বাস চলাচল করতে পারেনি।
নওগাঁ জেলা মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সাপাহার থেকে দূলপাল্লার এই বাসের লোকাল সার্ভিস দিলে জেলার প্রায় ৫শ’ লোকাল বাসের মালিক-শ্রমিককে পথে বসতে হবে। এজন্য তারা এর বিরোধিতা করে আসছিলেন। কিন্তু বগুড়ার বাস-মটর মালিকরা এই কথা আমলে না নিয়ে বগুড়ার উপর দিয়ে যাতায়াতকারী দূর-পাল্লার সকল রুটের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, বগুড়ার উপর দিয়ে চলাচলের একটি মাত্র পথ হওয়ায় ছোট-খাটো বিষয়েই বগুড়ার বাস-মটর মালিক-শ্রমিক গ্রæপ সারা বছর নওগাঁর বাস-মটর সহ সকল শ্রমিকদের উপর প্রভাব বিস্তার করে। এভাবে তারা নানা অন্যায় করে তাদের দাবি পূরণ করতে বাস-ট্রাক সহ সকল যানবাহন বন্ধ করে দেয়।
মান্দায় ব্র্যাকের বিনামূল্যে গবাদী পশুর টিকাদান
সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার বিল উথরাইল ও কুসুম্বা গ্রামে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে ও ব্র্যাক এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ এর সহযোগিতায় ভেকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে পল্লী সমাজ, জিডিবিসি ও ইউপি সদস্য সহ অতিদরিদ্রদের ২৮৬ টি গরুর তরকা ভেকসিন ও ২৩০ টি ছাগলের পিপিআর ভেকসিন দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামীম নাহার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিএফএ শাহাদৎ হোসেন, একাব্বর আলী মোল্লা, সোস্যাল কমিউনিকেটর শেখ আব্দুল করিম, গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, যোগাযোগ কর্মী জালাল উদ্দিন প্রমুখ।
নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

সোমবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে নওগাঁ জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে নার্স ট্রেনিং ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা: মো: আলাউদ্দীন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এমদাদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনজুমান আরা, ডা: জাহিদ নজরুল চৌধুরী, ডা: কাজী মিজানুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহীদুল আলম প্রমুখ।




