আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গবাদিপশুর মুখে ও পায়ে ঘা ( ক্ষুরা) রোগ দ্রুত ছড়িয়ে পরেছে। রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ অফিস থেকে কোন ওষুধ দিচ্ছে না। কৃষকদের বাজার দিয়ে ওষুধ ক্রয় করতে হচ্ছে। দু’টি উপজেলার ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বত্র গরু ছাগল ও মহিষের পায়ে ও মুখে ঘা রোগ ছড়িয়ে পরেছে।
স্থানীয়রা বলছে এ রোগের নাম ক্ষুরা রোগ। সোমবার পৌরসভার ৪,৫,৮ নং ওয়ার্ড ও হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা , চাওড়ার , কাউনিয়া আমতলীসদরের , মাইঠা গ্রাম ঘুরে দেখাগেছে প্রায় বাড়িতে ক্ষুরা রোগে আক্রান্ত গবাদি পশু রয়েছে। হলদিয়ার ৭নং ওয়ার্ডের কৃষক আলম বেপারী জানান তার ৬টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। হলদিয়ার নান্নু মিয়া, রিপন প্যাদার ১০টি গরু আক্রান্ত হয়েছে। তারা অভিযোগ করেন প্রাণী সম্পদ অফিস থেকে শুধু ব্যাবস্থা পত্র দিয়েছে।
বাজার থেকে ওষুধ কিনতে বলেছে। পল্লী পশু চিকিৎসক আব্দুল হক জানান গরু, মহিষ ও ছাগলের প্রথমে পায়ে ঘা হয় এর পর মুখে ঘা ছড়িয়ে পরে। স্থানীয় চিকিৎসকরা প্যানিসিলিন ও এন্টিহিস্টামিন ইনজেকশন দিয়ে চিকিৎসা দিচ্ছে। আমতলী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা সৈয়দ আলতাফ হোসেন জানান এ রোগের জন্য যে ধরণের এন্টিবায়টিক ভ্যাকসিন প্রয়োজন তা সরবরাহ না থাকায় আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা দিতে পারছি না।




