মেহের আমজাদ মেহেরপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল রোববার বেলা ১১টা মেহেরপুর শহরের কোর্টপাড়া সড়কের পাশে অবস্থিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ৩০ জন প্রতিবন্ধী ছেলে-মেয়ে হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক ফজলুল হক, শহর সমাজ সেবা প্রকল্পের সহকারি পরিচালক শাহনাজ পারভীন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম বদরুন নাহার। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মীর রওশন আলী মনা, আতাউর রহমান প্রমুখ।
মেহেরপুর সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সহসভপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. গাজী রহমান, সংগীত শিল্পী আশরাফ মাহমুদ, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন। কর্মশালায় মূল প্রশিক্ষিক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী নীলোৎপল সাধ্য।
মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে খালেদা ও তারেকের কুরুচি এবং অর্দ্ধত্যপূর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল রোববার বিকেলে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে মেহেরপুর বড়বাজারস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাজ, সদর থানা যুবলীগের সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা এম এ মতিন, জসিউর রহমান বকুল প্রমুখ।
মেহেরপুরের গাংনীতে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত

মেহেরপুরের গাংনীতে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল আটটার দিকে এ উপজেলার দিঘলকান্দি ও কচুইখালি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতী তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘ দিনথেকে পাশাপাশি দু’টি গ্রাম দিঘলকান্দি ও কচুইখালি গ্রামের মানুষ একই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছিল। বিভিন্ন দ্ব›েদ্বর কারণে কচুইখালি গ্রামবাসী আলাদা কবরস্থান করে পুরাতন কবরস্থানকে দিঘলকান্দি গ্রামবাসীকে ছেড়ে দেয়। বিনিময়ে দিঘলকান্দি গ্রামবাসীর কাছে নতুন কবরস্থানের জন্য কিছু সহযোগিতা চাই। কিন্তু তারাকোন সহযোগিতা করতে নারাজ। রোববার সকালে কচুইখালি গ্রামের মানুষ পুরাতন কবরস্থানের কয়েকটি গাছ কাটতে গেলে উভয় গ্রামের মধ্যে লাঠিশোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়।
মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালি
মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালি করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল রবিবার বেলা ১০টার সময় শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম, সদস্য সচিব মোশারফ মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মানবন্ধন শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।




